২৬ এপ্রিল, ২০২৬
অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে আগামী ১ ও ৮ আগস্ট দুইটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। তার সঙ্গে এই সফরে একই মঞ্চে পারফর্ম করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইমন চৌধুরী ও তার দল ‘বেঙ্গল সিম্ফনি’।
সিডনিতে ১ আগস্ট ‘বাংলাদেশ নাইট’ শিরোনামের আয়োজনে রুনা লায়লা ও বেঙ্গল সিম্ফনির পাশাপাশি গান শোনাবেন পিন্টু ঘোষ ও আলেয়া বেগম।
কনসার্টটির আয়োজক প্রতিষ্ঠান ‘লিসেন ফর’ সামাজিক মাধ্যমে একটি প্রোমো ভিডিও প্রকাশ করে জানিয়েছে, এখানে শিল্পীরা তাদের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
অন্যদিকে ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগাসি ট্যুর’। এটি আয়োজন করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ ইনক (এবিসিএক্স)।
মেগা কনসার্ট দুটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইমন চৌধুরী সংবাদ মাধ্যমে জানান, চমৎকার ভেন্যুতে সাজানো এই আয়োজনে দর্শকদের দারুণ এক অভিজ্ঞতা উপহার দিতে মুখিয়ে আছেন তারা।