২৭ এপ্রিল, ২০২৬
রাজবাড়ীর বসন্তপুরে ট্রেনে কাটা পড়ে বাবলু খাঁ (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু খাঁ ফরিদপুর জেলার কোতয়ালি থানার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সকালে রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী ‘রাজবাড়ী এক্সপ্রেস’ ট্রেনটি মজলিশপুর নামকে এলাকায় পৌঁছালে ট্রেনে নিচে পড়ে যান বাবলু খাঁ।
ঘটনাস্থলেই মৃত্যু হয় কৃষক বাবলু খাঁয়ের।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লিটন মিয়া বলেন, সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর মজলিশপুরের ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহের পরিচয় পাওয়া যায়।
পরিবারের সদস্যরা রাজবাড়ী রেলওয়ে থানায় আসছেন। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।