মহাখালী ৭তলা বস্তিতে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত

২৭ এপ্রিল, ২০২৬

মহাখালী সাততলা বস্তিতে সোহেল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।  

রবিবার বিকেলে এ ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শাশুড়ি সরলা জানান, পূর্বশত্রুতার জের ধরে কড়াইল বস্তির ৫/৬ জন সন্ত্রাসী সোহেলের সাততলা বস্তির বাসায় ঢুকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজনকে আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সাততলা বস্তিতে তার বাসা। সেখানে মুদি দোকান রয়েছে। তার বাবার নাম চান্দু মিয়া।