সিরাজগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল দুজনের

২৭ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে (২৬ এপ্রিল) রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এবং তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মল্লিকচান গ্রামের আব্দুল হালিমের ছেলে সেখের হাসান শেখ (৫০) ও বেত্রাশীন গ্রামের মৃত আব্দুল গফুর আলীর ছেলে আব্দুল হামিদ (৫০)।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, বিকালে কৃষক হাসান সেখ বাড়ির পাশে ফসলের মাঠে কাজ করছিল। সাড়ে চারটার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে হাসান গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। 

অন্যদিকে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো হাবিবুর রহমান জানান,  বিকালে বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠে কাজ করছিলেন কৃষক আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে হলে কৃষক আব্দুল হামিদ আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।