২৭ এপ্রিল, ২০২৬
জামালপুরের সরিষাবাড়ীতে মোবাইল ফোনে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফ মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল নদীপাড় এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
নিহত শরিফ ওই এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ডোয়াইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফ রবিবার রাত ৯টার দিকে নিজের থাকার ঘরে মোবাইল ফোনে চার্জ দিতে যায়। এসময় অসাবধানতাবশত একটি ছিঁড়ে যাওয়া তারে হাত লেগে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় পরিবারের সদস্যরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ায় পথে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলার ডোয়াইল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান কালের কণ্ঠকে জানান, নিজ বসতবাড়ির ঘরে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট শরিফ মিয়া।
উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।