নৃত্য দিবস ও পল্লীকবির জন্মদিন উপলক্ষে ‘নকশী কাঁথার মাঠ’

২৮ এপ্রিল, ২০২৬

আজ ২৯ এপ্রিল বিশ্ব নৃত্য দিবস। এ উপলক্ষে রাত ৮টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘মায়া বেঙ্গল ইন মোশন: নকশী কাঁথার মাঠ’। 

আন্তর্জাতিক নৃত্য দিবস এবং পল্লীকবি জসীমউদদীনের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে আয়োজন করা হচ্ছে এ অনুষ্ঠান। 

পল্লীকবি জসীমউদদীনের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সাজানো এ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। 

এ পরিবেশনার কিউরেটর হিসেবে আছেন আনিসুল ইসলাম হিরু। সংগীত, নৃত্যকলা এবং আবেগঘন আখ্যানের সমন্বয়ে তারা বাংলার গ্রামীণ জীবনের সারল্য ও সৌন্দর্য্যরে মনোমুগ্ধকর রূপটি তুলে ধরা হবে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।