পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২৯ এপ্রিল, ২০২৬

ঝড়ো বাতাসের কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌরুটে দুর্ঘটনা এড়াতে সব ধরনে নৌচলাচল বন্ধ করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখা ভারপ্রাপ্ত ডিজিএম মো. সালাম হোসেন জানান, আজ ভোর ৫টার পর থেকে নদী অববাহিকায় বাতাস বইতে শুরু করে।

এক পর্যায়ের ঝড়ো বাতাসের বেড়ে যাওয়ায় ৬টার দিকে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঝড়ো বাতাস কেটে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে, তখন সিরিয়াল অনুযায়ী অপেক্ষমাণ যানবাহন ও যাত্রীদের পারাপার করা হবে বলে। ‎ 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ঝড়ো বাতাস শুরু হলে ফেরিগুলো পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাট পন্টুনে নিরাপদে নোঙর করা হয়েছে।