২৯ এপ্রিল, ২০২৬
গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচ বছর বয়সি এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সাইফুল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেত, গত ২৩ এপ্রিল দুপুরে কলা দেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত সাইফুল। এ সময় শিশুটিকে কেউ ডাকছে শুনতে পেয়ে ছেড়ে দেন এবং কাউকে কিছু না জানাতে বলে দেয়। পরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি প্রকাশ করেন।
অভিযোগ উঠেছে ঘটনাটি জানাজানি হওয়ায় শিশুটির পরিবারকে মামলা না করার জন্য বিভিন্ন রকমের বাধা ও ভয়ভীতি দেখায় সাইফুল।
পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির মা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ্ বলেন, মামলা হলে সাইফুলকে রাতেই গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।