৩০ এপ্রিল, ২০২৬
রিয়েল এস্টেট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় অফিস কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইনামুল হক রঞ্জু, সহ-সভাপতি মোছা. নাসরিন আক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. খন্দকার রবিউল আলম লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. এরশাদুল বারী এরশাদ, কোষাধ্যক্ষ মো. হাসান হাবিবুর রহমান সাজু, সাংগঠনিক সম্পাদক লায়ন মো. আতিকুর রহমান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মাহমুদ হোসেন পিন্টু, কার্যনির্বাহী সদস্য এস. এম. মাহবুব উল আলম, মো. তোফাজ্জল হোসেন শাহান, আলী এখতিয়ার তালুকদার তাজু, মো. আবু বক্কর সিদ্দিক হৃদয়, মো. ফরহাদ হোসেন।
সভায় বগুড়া সিটি করপোরেশন ঘোষণার ও উদ্বোধন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। বগুড়া সিটি করপোরেশন ঘোষণায় বগুড়াকে আবাসন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।