০১ মে, ২০২৬
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের ৭৫তম সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) পুলিশ হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।
উক্ত সভায় ২০২৫ সালের ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদিত হয় এবং নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করা হয়। এছাড়া, সভায় কয়েকটি বিনিয়োগ প্রস্তাব ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ সময় এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন), বাংলাদেশ পুলিশ; মো. আকরাম হোসেন, বিপিএম (সেবা), অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স), মো. ছিবগাত উল্লাহ, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট), সরদার নূরুল আমিন, অ্যাডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ), কাজী মো. ফজলুল করিম, অ্যাডিশনাল আইজি অ্যান্ড রেক্টর, পুলিশ স্টাফ কলেজ, কামরুল আহসান, ডিআইজি (কনফিডেন্সিয়াল), মুনতাসিরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (হাইওয়ে পুলিশ), অ্যাডিশনাল ডিআইজি আহম্মদ মুঈদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।