০১ মে, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ১ জুন থেকে শুরু হতে পারে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বৈঠক শেষে তিনি এ কথা জানান।
নূরুল ইসলাম মনি বলেন, দ্বিতীয় অধিবেশন এক জুন হতে পারে। ৪ জুন বাজেট ঘোষণ হতে পারে।
চিফ হুইপ বলেন, এই সংসদের মানসিকতা পরিবর্তন হয়েছে, সবার তা স্পষ্ট। ৩১৭টি প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এগারশোর বেশি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি।
এ সময় সংবিধান সংস্কার পরিষদ গঠিত না হওয়া প্রথম অধিবেশনের ব্যর্থতা বলে মন্তব্য করেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
তিনি বলেন, ১৩৩ অধ্যাদেশের প্রতিটি বিষয়ে যথাযথ আলোচনা না হওয়াও ব্যর্থতা। সংসদকে কার্যকর করতে ভূমিকা রাখতে চায় বিরোধী দল।