০১ মে, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুর থানার দুই উপ-পরিদর্শক (এসআই) ও এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ডিএমপি সদর দফতরের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
প্রত্যাহার হওয়া তিন পুলিশ সদস্য হলেন- উপ-পরিদর্শক (এসআই) সাধন মন্ডল ও রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা।
প্রত্যাহার আদেশে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত নিম্নলিখিত পুলিশ সদস্যদেরকে প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।