গুলশানে মদ্যপ অবস্থায় ‘গণউপদ্রব’ সৃষ্টির অভিযোগে আটক ১৯

০১ মে, ২০২৬

রাজধানীর গুলশান এলাকায় মদ্যপ অবস্থায় জনসাধারণের জন্য উপদ্রব সৃষ্টির অভিযোগে ১৯ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২-এর কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১ মে) গুলশান থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আটকদের মধ্যে রয়েছেন—রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।

পুলিশ জানায়, মদ্যপ অবস্থায় জনসাধারণের জন্য উপদ্রব সৃষ্টি করায় তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের কারও কাছেই মদ্যপানের বৈধ লাইসেন্স পাওয়া যায়নি।

ওসি দাউদ হোসেন বলেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।