☰
✕

ভয়ানক মাদক আইস: সিন্ডিকেটের মূলহোতাসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব

১৮ জুন, ২০২১

ভয়ংকর মাদক আইস সিন্ডিকেটের মূলহোতা তৌফিকসহ ছয়জনকে আটক করেছে র‌্যাব। রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান শুক্রবার (১৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

এএসপি ইমরান বলেন, ভয়ানক মাদক আইস সিন্ডিকেটের হোতাদের ধরতে রাজধানীর উত্তরায় অভিযান চালানো হয়। এসময় সিন্ডিকেটের অন্যতম মূলহোতা তৌফিকসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

এ ব্যাপারে কারওয়ান বাজারে অবস্থিত র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে বলে জানান এই র‍্যাব কর্মকর্তা।