খাগড়াছড়িতে মহান মে দিবস পালিত

০২ মে, ২০২৬

খাগড়াছড়িতে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হলে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনোয়ার শাহাদাত। জেলা  বিএনপি শ্রমিক দলের উদ্যোগে রেলি ও সমাবেশ হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, জেলা শ্রমিক দলের সভাপতি আসলাম কালু, সাধারণ সম্পাদক আব্দুল বাসেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।