সেই ‘বিশেষ পুরস্কার’ পেলেন শরিফুল

০২ মে, ২০২৬

নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে বাংলাদেশ দল। ৬ উইকেটের হারে সিরিজ ১-১ সমতায় শেষ হলো। পুরো সিরিজে মাঠের বাইরের আকর্ষণ ছিল একটি বিশেষ পুরস্কার। বাংলাদেশের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছিল বিসিবি।

আর সেই বিশেষ পুরস্কার হিসেবে ই-বাইক জিতলেন পেসার শরিফুল ইসলাম। বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়ের পরই দারুণ এক খুশির খবর দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সেরা পারফর্ম করা বাংলাদেশি ক্রিকেটারকে ‘মোস্ট ভ্যালুয়েবল বাংলাদেশি প্লেয়ার অব দ্য ম্যাচ’ হিসেবে নির্বাচিত করা হবে। 

সেই পুরস্কার আজ নিজের করে নিলেন শরিফুল। শেষ ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট তুলে নেন তিনি। প্রথম ২ ওভারে মাত্র চার রান দিয়ে এই উইকেটগুলো পান শরিফুল। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিতে তাকে দেওয়া হয়েছে একটি ইলুপ ব্র্যান্ডের ই-বাইক। 

মূলত খেলোয়াড়দের পারফরম্যান্স আরও উন্নত করা, মাঠে বাড়তি আবহ সৃষ্টি এবং জাতীয় দলের হয়ে সর্বোচ্চ লড়াইয়ের মানসিকতা গড়ে তুলতেই এই উদ্যোগ নিয়েছে বিসিবি।