০২ মে, ২০২৬
দারুননাজাত একাডেমিতে দ্বিতীয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, যুক্তিবোধ এবং উপস্থাপন দক্ষতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতা শনিবার (২ মে) সকালে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে একাডেমির সিইও নাজমুল ইসলাম ইংরেজি বিতর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘ইংরেজি বিতর্ক কেবল ভাষা দক্ষতা বৃদ্ধির মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের যুক্তি উপস্থাপন, সমালোচনামূলক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বায়নের এ যুগে ইংরেজিতে সাবলীলভাবে মতামত প্রকাশের সক্ষমতা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলাকে আরও সুদৃঢ় করে।’
একাডেমির অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক বলেন, "দারুননাজাত একাডেমি সবসময় শিক্ষার্থীদের সার্বিক বিকাশে গুরুত্ব দিয়ে থাকে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।"
বিতর্ক প্রতিযোগিতাটি পরিচালনা করেন ইংরেজি লেকচারার এম. এম. আসিফুল হক। অনুষ্ঠানে আরও ছিলেন একাডেমির ইনচার্জ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান, শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকরা।
সামগ্রিকভাবে প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের ইংরেজি ভাষা ও যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখে। -বিজ্ঞপ্তি