০২ মে, ২০২৬
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা এক শিশু মারা গেছে। শনিবার বেলা ১২টার দিকে ওই শিশু মারা যায়। মৃত আমির হামজা (আট মাস) চারদিন আগে হাম ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়ের্ছিল।
শিশু আমির হামজা দামুড়হুদা উপজেলার কুড়ালগাছি গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের ছেলে।
সদর হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকনের তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আসাদুর রহমান মালিক খোকন বলেন, ওই শিশুটি চারদিন আগে হাসপাতালে ভর্তি হয়। তার হাম ও নিউমোনিয়ার উপসর্গ ছিল।
শনিবার সকাল থেকে তার শরীরিক অবস্থা খারাপের দিকে যায়। তাকে চেষ্টা করেও বাঁচানো সম্ভব হয়নি।
প্রসঙ্গত, হামের উপসর্গ নিয়ে সাম্প্রতিক সময়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দুই শিশুর মৃত্যু হয়েছে।