০৩ মে, ২০২৬
রাজধানীর পূর্ব রামপুরা বাসার নিচ তলা থেকে বাসার মালিক গোলাম কিবরিয়ার (৬৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে পাঁচতলা বাসার নিচতলায় অচেতন অবস্থায় পরে থাকতে দেখে লোকজন ৯৯৯-এর মাধ্যমে পুলিশে সংবাদ দেন।
পরে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিন মিয়া তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠান।
এসআই শাহিন মিয়া বলেন, গোলাম কিবরিয়া ১৯০ পূর্ব রামপুরা মোল্লা বাড়ি থাকতেন।
কী কারণে তার মৃত্যু হয়েছে, সেই ব্যাপারে তার ভাই, স্বজনরা কেউ কিছুই বলতে পারেনি। তিনি একাকী থাকতেন। কিছুই করতেন না। তিনি অনেক আগে বিয়ে করেছিলেন, কোনো সন্তানাদি ছিল না।
তার স্ত্রীও নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।