ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৫৭ মামলা

০৩ মে, ২০২৬

 

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৩৫৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

শনিবার (২ মে) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। আজ রবিবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ২৭টি মোটরসাইকেলসহ মোট ৭০টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৭৬টি মোটরসাইকেলসহ মোট ১২২টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৭টি বাস, ২টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ৬৫টি মোটরসাইকেলসহ মোট ১৫০টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১৪টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৭৮টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৩টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহ মোট ১০৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, ৭টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি, ২৮৩টি মোটরসাইকেলসহ মোট ৪৪৫টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৯টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১৩টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১২৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৮টি গাড়ি ডাম্পিং ও ১৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।