০৪ মে, ২০২৬
পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। সেই দূষণে আক্রান্ত হচ্ছে রাজধানী ঢাকাসহ পৃথিবীর বিভিন্ন শহর। এদিকে বৃষ্টির মধ্যেও ঢাকার বাতাস আজ মাঝারি হিসেবে গণ্য হচ্ছে। আইকিউএয়ারের তালিকায় ১৩৭ স্কোর নিয়ে ৪র্থ অবস্থানে উঠে এসেছে ঢাকা।
যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে।
অপরদিকে ইরাকের রাজধানী বাগদাদ ২৩৭ স্কোর নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। সেই হিসেবে বাগদাদের বায়ুদূষণ খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হচ্ছে। এছাড়া বায়ুদূষণে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর চিয়াং মাই।
যার বায়ুমান স্কোর ১৪৭। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে বাহরাইনের রাজধানী মানামা। যার বায়ুমান স্কোর ১৪২।
আজ সোমবার (৪ মে) বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়।
এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।