০৪ মে, ২০২৬
খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান-এর সঙ্গে জেলার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। তারা জেলার সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ও তথ্যনির্ভর বিষয় তুলে ধরেন।
উত্তরে নবাগত পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। কোনো সমস্যা হলে সাংবাদিকরা সরাসরি, ফোনে বা লিখিতভাবে জানাতে পারেন বলেও তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু, প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, যুগ্ম সম্পাদক সমির মল্লিকসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকরা