০৫ মে, ২০২৬
মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার বালিগাঁও বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় শিশির মজুমদার স্টোরের মালিক শিশির মজুমদারকে ২ হাজার টাকা এবং একই অপরাধে ঢালি স্টোরের মালিক অরুন ঢালীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে নিতাই বৈদ্য স্টোরের মালিক নিরঞ্জন বৈদ্যকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় তাকে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন এবং টংগিবাড়ী থানা পুলিশের সদস্যরা