০৫ মে, ২০২৬
দেশেই বিশ্বমানের উচ্চ শিক্ষা ব্যবস্থার জন্য সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
তিনি বলেন, দেশের আয়ের বড় অংশ শিক্ষা খাত থেকেই আসা সম্ভব।
মঙ্গলবার রাজধানীর বনানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নের বিষয়ে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চ শিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
কিন্তু উচ্চ ফি দিয়েও মানসম্মত শিক্ষা না পাওয়ার অভিযোগ প্রায়শই ওঠে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। এর সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বেগ প্রকাশ করেছেন।