০৫ মে, ২০২৬
রাজধানীর মোহাম্মদপুরে চা-দোকানদার মো. আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-২।
মঙ্গলবার রাজধানীর হাজারীবাগ ও ধানমন্ডি এলাকা থেকে আসামি মো. ফালান (২৬) ও মোছাম্মত স্বপ্নাকে (৩২) গ্রেফতার করা হয়।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার আসামিরা ২০২২ সালের ২১ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার চা-দোকানদার মো. আমির হোসেন হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।