শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি প্রকাশ

০৬ মে, ২০২৬

আগামী জুন মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ খেলবে লঙ্কানরা। সেই সফরের পূর্ণাঙ্গ সূচি এবার প্রকাশ করা হয়েছে।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে কিংসটনে। এছাড়া দুই টেস্টের সিরিজ হবে অ্যান্টিগায়। ওয়ানডে দিয়ে শুরুর পর টি-টোয়েন্টি সিরিজ হয়ে টেস্ট সিরিজ দিয়ে শেষ হবে লঙ্কানদের ক্যারিবিয়ান সফর।

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো খেলেছে দুই দলই। সহ-আয়োজক শ্রীলঙ্কা দাপুটে ক্রিকেট খেলে সুপার এইট পর্যন্ত গেলেও সুপার এইটে হেরেছে সব ম্যাচ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে দুর্দান্ত খেলে অলিখিত কোয়ার্টার ফাইনালে কলকাতায় হেরেছে ভারতের কাছে। সেমিফাইনালে চলে যায় ভারত, বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরে সেমিফাইনালে ইংল্যান্ড এবং ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে বিশ্বকাপ জয়ের আনন্দে মাতে টিম ইন্ডিয়া।

৩ জুন প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়া লঙ্কানদের সফর দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে ৭ জুলাই। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দুই দলের জন্য ভালো প্রস্তুতির সিরিজ হতে যাচ্ছে এই সিরিজ।

শ্রীলঙ্কার ওয়েস্ট ইন্ডিজ সফরের পূর্ণাঙ্গ সূচি :

প্রথম ওয়ানডে : ৩ জুন, কিংসটন
দ্বিতীয় ওয়ানডে : ৬ জুন, কিংসটন
তৃতীয় ওয়ানডে : ৮ জুন, কিংসটন

প্রথম টি-টোয়েন্টি : ১১ জুন, কিংসটন
দ্বিতীয় টি-টোয়েন্টি : ১৩ জুন, কিংসটন
তৃতীয় টি-টোয়েন্টি : ১৪ জুন, কিংসটন

প্রথম টেস্ট : ২৫-২৯ জুন, অ্যান্টিগা
দ্বিতীয় টেস্ট : ৩-৭ জুলাই, অ্যান্টিগা