এমটিবি ক্যাপিটালের নতুন কর্পোরেট অফিস উদ্বোধন

০৬ মে, ২০২৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) সহযোগী প্রতিষ্ঠান এমটিবি ক্যাপিটাল পিএলসির নতুন কর্পোরেট অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ঠিকানা স্থানান্তরের পর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নতুন অফিসের উদ্বোধন করা হয়।

সোমবার (০৪ মে) প্রতিষ্ঠানটির জনসংযোগ বিভাগের প্রধান মো. রোজার ইবনে আজাদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমটিবি ক্যাপিটাল পিএলসির কর্পোরেট অফিস ঢাকার মহাখালী বাণিজ্যিক এলাকায় ৪২, ইজাব ফ্লোরা ইউনিটি টাওয়ারের ৭ম তলায় স্থানান্তর করা হয়েছে। আগে প্রতিষ্ঠানটির অফিস ছিল পান্থপথের চন্দ্রশিলা সুবাস্তু টাওয়ারে।

এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন অফিসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ক্যাপিটাল পিএলসির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক শিব নারায়ণ কৈরী এবং ভাইস চেয়ারম্যান জেরিন মাহমুদ হোসেন।

অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান; এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির এমডি ও সিইও চৌধুরী আখতার আসিফ; এমটিবি ক্যাপিটাল পিএলসির পরিচালক এবং এমটিবির ডিএমডি মো. শামসুল ইসলাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন এমটিবির ডিএমডি গৌতম প্রসাদ দাস, রেইস উদ্দিন আহমদ, মো. বখতিয়ার হোসেন, মো. শাফকাত হোসেন এবং এমটিবি ক্যাপিটাল পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমিত পোদ্দার।

নতুন ও আধুনিক এই অফিস থেকে কার্যক্রম আরও গতিশীল ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। এটি গ্রাহকসেবা, সমন্বয় এবং সৃজনশীলতাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে এমটিবি ক্যাপিটাল পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।