০৬ মে, ২০২৬
নড়াইলে ঘুমিয়ে থাকা এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছেন পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিনগত রাত ১টার দিকে উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে এ ঘটনা ঘটে।
আটকের নাম সাকিব শেখ (২৫)।
তিনি খুলনার ফুলতলা থানার দামুদার গ্রামের জাহিদ শেখের ছেলে। অপরদিকে নিহতের নাম চাঁদনি আক্তার খাতিজা (২২)। তিনি একই উপজেলার বাসিন্দা এবং সাকিবের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানাযায়, সোমবার সাকিব শেখ তার স্ত্রী-সন্তানকে নিয়ে ধান কাটার জন্য নড়াইলের বাহিরগ্রামের খালা শ্বশুরবাড়িতে আসেন।
মঙ্গলবার রাতে ঘরের একটি কক্ষে চার বছের সন্তানসহ তারা ঘুমিয়ে ছিলেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান। পরে স্বামী সাকিব শেখকে আটক করা হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, ‘মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের স্বামী সাকিব শেখকে আটক করা হয়েছে।