০৬ মে, ২০২৬
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ইসলামিক ফাউন্ডেশন ১৩টি পদে ৬৫ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৪ জুন বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। ৪০ বছর বয়সের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
আবেদন শুরু: ৫ মে ২০২৬ তারিখ সকাল ৯টা
আবেদনের শেষ তারিখ: ৪ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: যে কোনো স্থান
বয়স: ১ এপ্রিল ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ১ নং পদের ক্ষেত্রে ৪০ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ইসলামিক ফাউন্ডেশন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রতিটি পদের জন্য ২২৩ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।