০৬ মে, ২০২৬
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা. জান্নাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।
শিশুটির খালা মোছা. নার্গিস বেগম জানান, বিকেলে কামরাঙ্গীরচর সিলেটি বাজার এলাকায় ভাড়া বাসার সামনের গলিতে খেলাধুলা করছিল জান্নাত। সেই সময়ে দ্রুতগতির একটি ব্যাটারিচালিত রিকশার ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জান্নাত সুনামগঞ্জ জেলা জামালগঞ্জ থানার লম্বাবাক গ্রামের দিনমজুর মো. মোস্তফার মেয়ে। দুই বোনের মধ্যে সে বড় ছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।