০৭ মে, ২০২৬
চীনা পিপলস পলিটিকেল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারপারসন ওয়াং হুনিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বুধবার (৬ মে) চীনের বেইজিংয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ-চীন সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের কথা জানান। এবং বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার (৫ মে) তিনদিনের চীন সফরে বেইজিংয়ে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী।
বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসাল জেনারেল ওয়েই হুয়াশিয়াং।
মন্ত্রীর প্রতিনিধিদলে অন্যদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।