রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টির বার্তা

০৭ মে, ২০২৬

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ রাতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (৭ মে) আবহাওয়া অফিস সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, রাতে ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টির পাশাপাশি বজ্রপাতেরও আশঙ্কা করা হচ্ছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে রাতের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, আজ সন্ধ্যায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৫০ শতাংশ। দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আগামীকাল শুক্রবার ভোরে ৫টা ২০ মিনিটে সূর্যোদয় এবং সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে সূর্যাস্ত হবে। গত কয়েকদিন ধরে ঢাকায় নিয়মিত বৃষ্টি হলেও আজ সারাদিন রোদ-মেঘের লুকোচুরি চলেছে, তবে রাত বাড়লে বৃষ্টির দেখা মিলতে পারে