০৭ মে, ২০২৬
মুন্সীগঞ্জের শ্রীনগরে পৃথক অভিযানে মাদক, পর্নোগ্রাফি এবং ধর্ষণ চেষ্টার ঘটনায় এক নারীসহ চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে অভিযুক্তদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাতে শ্রীনগর থানার এসআই মো. রিপন আহমেদের নেতৃত্বে পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সাইফুল ইসলাম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়ার তথ্যের ভিত্তিতে পুকুরপাড় থেকে চাষ করা ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা।
অন্যদিকে পুলিশ পরিদর্শক(তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পূর্ব কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও ধর্ষণ চেষ্টার ঘটনায় হাশেন শেখ (৪৭) ও শিরিনা বেগম (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জব্দকৃত ডিভাইসগুলোতে মামলার গুরুত্বপূর্ণ আলামত পাওয়া গেছে
এদিকে আজ সকালে এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পূর্ব মধ্য কামারগাঁও এলাকায় অভিযান চালিয়ে রুবেল দেওয়ান (৩২) নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে