বাগেরহাটে বজ্রপাতে কৃষক দল নেতার মৃত্যু

০৭ মে, ২০২৬

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শেখ সাজ্জাত হোসেন মুন্না বজ্রপাতে মারা গেছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাদোখালী গ্রামের একটি বিলে কৃষিকাজ করার সময় এ ঘটনা ঘটে।

জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল তরফদার নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বজ্রবৃষ্টির মধ্যে শেখ সাজ্জাত হোসেন মুন্না মাঠে কৃষিকাজ করছিলেন।

এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।