০৭ মে, ২০২৬
‘রকস্টার’ উন্মাদনায় ভাসছে নেটপাড়া। এক মিনিট ২০ মিনিটের টিজার দিয়ে সমালোচকদেরও মুগ্ধ করেছেন শাকিব খান। দর্শক অপেক্ষায় আছেন ছবিটির মুক্তির। এরইমধ্যে অনেকের কৌতূহল কিং খানের ‘সোলজার’ ছবিটি নিয়েও।
ঘড়ির টিকটিক-ধুন্ধুমার অ্যাকশন-শাকিবের হুংকারে ‘সোলজার’ -এর ট্রেলার
নির্মিতব্য ছবিটি এখন কোন পর্যায়ে আছে, মুক্তি কবে— জানতে আগ্রহী অনেকে। সে আগ্রহ মেটাতে এগিয়ে এলেন ‘সোলজার’ নির্মাতা সাকিব ফাহাদ। সেইসঙ্গে প্রকাশ করলেন ‘রকস্টার’-এর টিজারের প্রতি মুগ্ধতা।
সাকিব ফাহাদ
‘সোলজার’ কোন পর্যায়ে আছে জানতে চাইলে ঢাকা মেইলকে সাকিব ফাহাদ বলেন, ‘পোস্ট প্রডাকশনের কাজ চলছে। অল্প কিছু শুটিং বাকি আছে। আশা করি ঈদের পর শেষ করে ফেলব।’
পরতে পরতে মুগ্ধতা ছড়াল ‘রকস্টার’-এর টিজার
মুক্তি প্রসঙ্গে এ পরিচালক বললেন, ‘মুক্তির বিষয়টি প্রযোজকের ওপর নির্ভরশীল। আমার কাজ নির্মাণ। তবে এ বছরেরই কোনো একটা ভালো সময় বেছে মুক্তি দেওয়া হবে।’
‘সোলজার’ সিনেমায় শাকিব খান
এ সময় ‘রকস্টার’-এর টিজার প্রসঙ্গে সাকিব ফাহাদ বলেন, ‘‘খুবই ভালো লেগেছে টিজারটি। এরকম ভিজ্যুয়াল আমরা আগে দেখিনি। শাকিব ভাই ওনার ক্যারেক্টার দারুণভাবে ক্যারি করেছেন। যেহেতু আমাদের ছবিটা পরে মুক্তি পাবে সেহেতু ‘রকস্টার’-এর স্ট্যান্ডার্ড মাথায় রেখেই এগুতে হবে। কেননা দর্শকের ভাবনা চিন্তা চাহিদা অনেক আধুনিক এখন। ‘রকস্টার’-এর টিজার সে চাহিদা পূরণ করেছে।’’
‘সোলজার’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় আছেন তানজিন তিশা। শাকিব-তিশা ছাড়াও আরও অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী, এবিএম সুমন।