০৮ মে, ২০২৬
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ এপ্রিল সময়ের আমদানির দায় বাবদ ১৫১ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে নিট রিজার্ভ কমে ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।
বৃহস্পতিবার আকুর দায় শোধ করা হয়েছে। ফলে রিজার্ভ থেকে সমন্বয় করা হলে তা ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমে যাবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনশেষে দেশের মোট রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। নিট রিজার্ভ ছিল ৩০ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।
ওই রিজার্ভ থেকে দায় শোধের পর নিট রিজার্ভ কমে গেছে। আগামী রোববার তা সমন্বয় করে রিজার্ভের হিসাব প্রকাশ করা হবে।
এর আগে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের আকুর দায় বাবদ ১৩৭ কোটি ৮৭ ডলার পরিশোধ করা হয়েছিল গত মার্চের প্রথম সপ্তাহে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমদানি ব্যয় বাড়ায় এরার আকুর দায়ও বেশি শোধ করতে হয়েছে।