আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে কদমতলীর ফোম কারখানার আগুন

০৮ মে, ২০২৬

ঢাকার কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম তথ্য দেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে।

আনোয়ারুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় পৌনে ৭টার দিকে। এরপর একে একে যোগ দেওয়া পাঁচটি ইউনিটের চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

তবে প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিস।