০৮ মে, ২০২৬
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
শুক্রবার (৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন-মো. নাছির হোসেন (৩৭), মো. রিফাত (১৮), মো. সামস (২৪), মো. আব্দুর রহিম (২৪), মো. নুর আমিন (২২), মো. রিপন (২৬), রাজু (৩৩), মো. নূরুল ইসলাম কফিল (২৪), মো. শামীম (২০), মো. শাকিল (২৮), জোস্না আক্তার সুখি (২৭), মো. আলাউদ্দিন ভূঁইয়া (১৯), মো. মোবারক হোসেন বুলু, নাজমুর রহমান তালুকদার (২৩), নুর মোহাম্মদ (৩৫), মো. শাহিদ আলম সুজন (৩৩), মো. সবুজ মজুমদার (২৯), মো. ইব্রাহিম (১৮), রাকিবুল ইসলাম রেশাদ (২২), মো. মামুন (৪৯), মো. রুহুল আমিন (৩৮), মো. পলাশ আহম্মেদ (৩২), মো. বারেক বেপারী (৬০), মো. ইয়াসিন (২৬), মো. আল আমিন (২৩), মো. ফয়সাল (২৬), মো. শরিফ (৩০), মাসুম বিল্লাহ (২৬), অনিক হাসান (২৫), হৃদয় দত্ত (২১), মো. দেলোয়ার হোসেন (৩০), মো. রাশেদুল ইসলাম রাশেদ (২৯) ও মো. মোতাহার হোসেন।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন।