আদমজী বিহারী কলোনিতে বিশেষ অভিযানে আটক ১১

০৯ মে, ২০২৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। শনিবার বিকাল থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত সিটির ৬ নম্বর ওয়ার্ডের আদমজী সুমিলপাড়া বিহারী কলোনিতে এ অভিযান পরিচালনা হয়।


‎আটকদের মধ্যে আছেন ওই এলাকার গোলাপের ছেলে আনোয়ার ভুঁইয়ার ছেলে ফারুক (৩৮), নূর ইসলামের ছেলে বাবু (২৭), আনোয়ার হোসেনের ছেলে বাবলুসহ (৩২) মোট ১১ জন।

‎জানা গেছে, সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী কলোনি মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। সেজন্য কারবারিদের আইনের আওতায় আনতে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ, র‌্যাব-১১ ও বিজিবির সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়। তবে বিশেষ এ অভিযানে কোনো মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক ‎বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই করে পরে বিস্তারিত বলা যাবে।