১০ মে, ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো এক বছরের জন্য জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৯ মে) জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের আংশিক আহ্বায়ক কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহাথির।
এতে সদস্য সচিব করা হয়েছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইসমাইলকে।
এছাড়া মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. উলফাতুর রহমান (রাকিব)।
নবগঠিত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।