১০ মে, ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির প্রতিষ্ঠাকালীন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আলী আহসান মুহাম্মদ জুবাইর এবং সাধারণ সম্পাদক হিসেবে খাদেমুল ইসলাম মনোনীত হয়েছে। শনিবার (৯ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সিফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।
১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ত্বাকী ওয়াসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক খঃ ফাহিম, সাংগঠনিক সম্পাদক তানিম আহমেদ, দপ্তর সম্পাদক মানিক হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল মজুমদার, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওয়াজুর রহমান, আইন সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক মারিয়া সুলতানা, কর্মসূচি সম্পাদক মিশুক শাহরিয়ার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আদিতি ডালি, তথ্য সম্পাদক মুশফিকুর রহমান শাওন, কর্মশালা ও প্রশিক্ষণ সম্পাদক উম্মে হাবিবা রৌজা, গবেষণা সম্পাদক আহসানা হাবিবা অর্না, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক রাশেদ ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য সাকিব মাহমুদ ও সোনিয়া।
নব মনোনীত সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি অঙ্গীকারাবদ্ধ। শিক্ষার্থীদের মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের কার্যক্রম চলমান থাকবে।
নব মনোনীত সভাপতি আলী আহসান মোহাম্মদ জুবাইর বলেন , মানবাধিকার সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, মানবিক মর্যাদা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা কাজ করতে বদ্ধপরিকর। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, গঠনমূলক কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থীদের মানবিক নেতৃত্ব বিকাশে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। সকলের পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমরা একটি ইতিবাচক, মানবিক ও সচেতন ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাবো।