১০ মে, ২০২৬
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৯ মে) এই অভিযান পরিচালিত হয়। আজ রবিবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।
মিরপুর মডেল থানা সূত্র জানায়, শনিবার মিরপুর মডেল থানা-পুলিশ ওই থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।