বিশ্বনাথে পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

১০ মে, ২০২৬

সিলেটের বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম মায়মুনা আক্তার। সে উপজেলার সরোয়ালা (বেকারগাঁও) গ্রামের ইলিয়াস মিয়ার মেয়ে। আজ রবিবার (১০ মে) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে বাড়ির অন্য শিশুদের সাথে খেলতে বেরিয়েছিল মায়মুনা। দুপুর ১২টার দিকে খোঁজ করলে, কোথাও পাওয়া যাচ্ছিল না তাকে। এক পর্যায়ে শিশুটির মা বাড়ির পুকুরে গিয়ে তাকে ভাসতে দেখেন। এসময় দ্রুত উদ্ধার করে সিলেট নর্থইষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিষয়ে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে একটি অপমৃত্য মামলা (মামলা নাম্বার-১২) করেছেন। বিষয়টি আমরা দেখছি।