নাগরিক সেবা না পেয়ে ক্ষুব্ধ ঢাকা উত্তর সিটির বাসিন্দারা

১১ মে, ২০২৬

ড্রেনেজ সিস্টেমে অব্যবস্থাপনা, মশার উপদ্রব, ফুটপাত ঠিক না করা, যত্রতত্র গাড়ি পার্কিংসহ বিভিন্ন সমস্যায় জর্জরিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাসিন্দারা। নাগরিক সেবা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তারা।

উত্তর সিটি করপোরেশনের এক বাসিন্দা বলেন, এখানে ড্রেনেজ সিস্টেমটার খুবই বাজে অবস্থা। পানি জমে থাকে।

বৃষ্টি হলে হাঁটুর উপরে পানি জমে যায়। আমাদের হাঁতো দূরের কথা, রিকশাতে উঠতে পারতেছি না। খোলা ড্রেন থাকার কারণে মশার উপদ্রব বেশি। মানুষের হাঁটার জন্য ঝুঁকিও বেশি।

এগুলো সিটি করপোরেশন কেন জানি দেখতেছে না! এটার জন্য আমরা খুবই সমস্যার মধ্যে পড়ি।

আরেক বাসিন্দা বলেন, সিটি করপোরেশনের কাজ করার কথা। সিটি করপোরেশন ফুটপাত ঠিক করে না। ফুটপাতের উপরে গাড়ি রেখে ফুটপাত নষ্ট করে রাখছে, অথচ কেউ বলার নাই।

আমরা বারবার প্রতিকার করার জন্য বলতে গেলে এক পর্যায়ে আমি তাদের আক্রমণের শিকার হয়েছিলাম।

আরেক বাসিন্দা জানান, এখানে প্রচুর গাড়ি পার্কিং হয়। যে কারণে মানুষের চলাচলে অনেক সমস্যা হয়। তারা অবৈধভাবে এখানে পার্কিং করে রাখে। তাদের কোনো বৈধতা আছে কি না জানি না।