প্রথম প্রান্তিকে সোনার বাংলা ইনস্যুরেন্সের মুনাফায় বড় ধাক্কা

১১ মে, ২০২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইনস্যুরেন্স লিমিটেডের চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি—মার্চ) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) প্রায় ৪১ শতাংশ কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২৬ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪৪ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে মুনাফায় উল্লেখযোগ্য পতন হয়েছে।

তবে সদ্য সমাপ্ত ২০২৫ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। ওই বছরে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ৬৯ পয়সা, যা আগের বছরে ছিল ২০ পয়সা।

২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য আগামী ১৩ আগস্ট সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১১ জুন।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৪২ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকা।

মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৯ দশমিক ৫২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১২ দশমিক ১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে বাকি ৪৮ দশমিক ৩৩ শতাংশ শেয়ার।