তিন বিভাগে বুধবার থেকে ৭২ ঘণ্টা ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের আভাস

১১ মে, ২০২৬

বাংলাদেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে এবং সেটি অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ভারি বৃষ্টিপাতের এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই তিন বিভাগে বুধবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি অথবা তারও বেশি বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তায় জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একইসঙ্গে ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও সতর্ক করেছে অধিদপ্তর।