মুমূর্ষু বৃদ্ধকে হাসপাতালে নিলে মৃত ঘোষণা চিকিৎসকে

১৩ মে, ২০২৬

সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে এক মুমূর্ষু বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু বাঁচানো যায়নি তাকে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।

এখনো ওই বৃদ্ধের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান।

ওসি জানান, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মুমূর্ষু অবস্থায় এক বৃদ্ধকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তবে এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে