১৩ মে, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা এলাকা থেকে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ জয়নাল টুলু (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৫।
মঙ্গলবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত জয়নাল টুলু একই ইউনিয়নের মালবাগডাঙ্গা গ্রামের ইসরাইল হকের ছেলে।
র্যাব জানায়, মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল মালবাগডাঙ্গায় জয়নালের বাড়িতে অভিযান চালায়।
এ সময় তার কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারসহ তাকে আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত হেরোইনসহ জয়নাল টুলুকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয় এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।