১৩ মে, ২০২৬
কুমিল্লা শহরে বিশেষ অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
অভিযানে ধরা পড়া ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে জানিয়েছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে) রাতে র্যাব-১১ এর সিপিসি-২ এর একটি দল কোতয়ালী মডেল থানাধীন ২য় মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতার রিপন কুমিল্লা জেলার দক্ষিণ চর্থা (থিরাপুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন দীর্ঘদিন ধরে ২য় মুরাদপুরসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।