১৪ মে, ২০২৬
রাজধানীর চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় আংশিক কমিটি ঘোষণা করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
বুধবার (১৩ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা ও সাধারণ সম্পাদক এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু এ কমিটির অনুমোদন দেন।
ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখাগুলো হলো—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল, প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদল, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদল এবং আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদল।
ঘোষিত কমিটিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে সাখাওয়াত ইবনে আলীকে এবং সদস্য সচিব করা হয়েছে শাকিক এ আরেফিনকে।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক হয়েছেন এহসানুল হক ফেরদৌস এবং সদস্য সচিব হয়েছেন নাঈম আহমেদ নয়ন।
আনোয়ার খান মডার্ন ইউনিভার্সিটি ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে চৌধুরী মেহেদী হাসানকে এবং সদস্য সচিব করা হয়েছে আবু নাঈম বাপ্পিকে।
অন্যদিকে, প্রাইম ইউনিভার্সিটি ছাত্রদলের সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রায়হান মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন মেহেদী হাসান রনি।